খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে যুবদলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট যুবদল।
বুধবার (১৬ আগস্ট) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সিলেট জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৃত্যুবরণকারী শহীদদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, এছাড়া জেলা ও মহানগর যুবদলে নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, কবির উদ্দিন, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ফখরুল ইসলাম রুমেল, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মতিউর রহমান আফজাল, এনামুল হক চৌধুরী শামীম ও জয়নুল ইসলাম জনি প্রমূখ।
এছাড়া মাহফিলে জেলা ও মহানগর বিভিন্ন ইউনিটের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
ছাত্রকে বলাৎকারের অভিযোগ, সিলেটে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালRead More
সিলেটে সাইদুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ওসমানী এয়ারপোর্ট এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর হামলায়Read More



Comments are Closed