সাঈদীর মৃত্যুতে সিলেটে গায়েবানা জানাজা পড়লো জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের বাধা উপেক্ষা করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়লো জামায়াত।
বুধবার (১৬ আগস্ট) যোহরের নামাজের পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এরআগে জানাযা হবে না বলে বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
কিন্তু যোহরের নামাজ পরে আলিয়া মাদ্রাসার মাঠে শ’খানেক জামায়াতের নেতাকর্মী জড়ো হয় এবং পুলিশের বাধা উপেক্ষা করে জানাযার নামাজ সম্পন্ন করতে দেখা গেছে। জানাজা শেষে মিছিল করে মাদ্রাসা মাঠ ত্যাগ করেন নেতাকর্মীরা।
নামপ্রকাশে অনিচ্ছুক সিলেট মহানগর জামায়াতের এক নেতা বলেন, আমাদের সংগঠন থেকে প্রথমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হলেও পরে পুলিশের অনুমতি না থাকায় আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে দাাঁড়াই।যোহরের নামাজের পর সাধারণ কিছু মুসল্লী গায়েবানা জানাজা পড়েছেন। এটি আমাদের সাংগঠনিক জানাজা ছিলো না।
এব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমি ওই সময়ে অন্য একটি স্থানে ছিলাম।গায়েবানা জানাজা পড়েছে বলে শুনেছি।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed