বিএনপির ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
এবারের কর্মসূচিতে বিএনপি পদযাত্রাসহ গণমিছিলও রেখেছে। এর বাইরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং লিফলেট বিতরণ করবে দলটি।
রুহুল কবির রিজভী জানান, ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে মহানগর জেলা উপজেলায় দোয়া মাহফিল। ১৭ আগস্ট বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে লিফলেট বিতরণ। একদফা দাবি আদায়ে যুগপৎ ধারায় ১৮ আগস্ট ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
এবং ১৯ আগস্ট জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed