হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। শরীরে জ্বর পুরোপুরি না কমায় উদ্বিগ্ন মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক সোমবার (১৪ আগস্ট) রাতে এ তথ্যা জানান।
চিকিৎসক জানান, খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটকে (সিসিইউ) নেওয়ার প্রয়োজন দেখা দিলেও তিনি সায় না দেওয়ায় নেওয়া হয়নি। তবে, সিসিইউর সব ব্যবস্থা কেবিনেই রাখা হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, ‘ম্যাডামের লিভারের সমস্যা জটিল হচ্ছে। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা কর যাচ্ছেন। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এজন্য তাকে বারবার মাল্টিপল ডিজিস সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রক্তের হিমোগ্লোবিন, প্রেশার ও ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকয়টি প্যারামিটারই ওঠানামা করছে। এটিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ পর্যন্ত অনেকগুলো টেস্ট করা হয়েছে। বোর্ড কয়েকটির রেজাল্ট দেখে উদ্বিগ্ন। এজন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’
এদিকে রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন।
বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। রাত পৌনে বারোটায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শুক্রবার (১১ আগস্ট) হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সেদিন মেডিকেল বোর্ডের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এজন্য উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ফের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
জানা গেছে, মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৯ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
হাসপাতালে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পূর্ব থেকেই লিভারজনিত সমস্যায় ভুগছেন। এ কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে।
এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল সন্তোষজনক আসেনি বলে জানা গেছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed