স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ আগস্ট) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন লালপুর উপজেলার পোকন্দা গ্রামের মো. সুমন (২৬) এবং আমৃত্যু কারাদণ্ড পাওয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের রফিকুল ইসলাম (৪৩)। আদালত দুজনকেই ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। এই টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান।
মামলা থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে দশম শ্রেণির এক ছাত্রী বাড়িতে পড়ালেখা করছিলেন। এ সময় মো. সুমন একটি মাইক্রোবাস নিয়ে বাড়ির সামনে আসেন। এরপর সুমন ও তাঁর সঙ্গে থাকা লোকজন বাড়িতে ঢুকে জোর করে ওই ছাত্রীকে অপহরণ করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে নিয়ে যান।
ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মো. সুমনসহ ছয়জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা লালপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ছাত্রীকে উদ্ধার করেন। পরে ওই ছাত্রী আদালতে জবানবন্দি দেন। একই সঙ্গে ডাক্তারি পরীক্ষায় তাকে নির্যাতনসহ ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।
তদন্ত শেষে ২০১৬ সালের ১০ মে ছয় আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ গঠনের সময় আদালত আসামি মো. সুমন ও রফিকুল ইসলাম ছাড়া বাকি আসামিদের অব্যাহতি দেন। আদালত মোট ১১ জনের সাক্ষ্য নেন বলে আদালত থেকে জানা গেছে।
Related News
সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধRead More
বিয়ানীবাজারে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুরRead More



Comments are Closed