বিএনপির গুগলিতে আ.লীগ বোল্ড আউট : ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুগলিতে ব্যাটসম্যান যেমন কিছু বুঝে ওঠার আগে আউট হয়ে যায়, বিএনপির দুই দিনের কর্মসূচিতে (২৮ ও ২৯ জুলাই) আওয়ামী লীগের একই অবস্থা হয়েছে। বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আপনারা ক্রিকেট খেলা দেখেন? আমাদের সাকিব খুব ভালো ব্যাটসম্যান। তিনি কিন্তু আবার স্পিন বলও করেন। স্পিন বলের আরেকটা রূপ আছে গুগলি। আজকে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ পুরো বোল্ড আউট হয়ে গেছে। এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের সমালোচনা করেন।
বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে জনসমাবেশের ডাক দেয় বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এটি অনুষ্ঠিত হয়। তবে এই জনসমাবেশ থেকে একদফার দাবি আদায়ে নতুন কোনো কর্মসূচি দেয়নি বিএনপি।
ফখরুল বলেন, ‘আমরা অবরোধ হরতাল কিছু দেইনি। তাতেই সরকারি দলের নেতারা ভীত হয়ে গেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুন্ডা বাহিনী, হাজার হাজার পুলিশ দিয়ে নিরস্ত্র মানুষের ওপর গুলি করেছে, নির্যাতন করেছে।’
গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে নিয়ে আলোচনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায় একজন সিনিয়র রাজনীতিবিদ। তাকে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হয়েছে। আমান উল্লাহ আমানের ওপর হামলা হয়েছে। এরপরে যে চিত্রনাট্য করা হয়েছে, গল্প তৈরি করে আবার সেসব ভিডিও করা হয়েছে। এতে এরা দুজন ছোট হয়নি, তোমরাই ছোট হয়েছো।’
সরকারের পায়ের নিচে মাটি নেই দাবি করে ফখরুল বলেন, ‘এদের দেশে বিদেশে কোনো সমর্থন নেই। তাই পরিষ্কারভাবে বলতে চাই- দুইবার জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জোর করে ক্ষমতা দখল করেছে। এবার আর সেই সুযোগ দেওয়া হবে না। এদেশে নির্বাচন হবে। সেটা নির্দলীয় সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের এক দফা এক দাবি। সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আগের মতো আর হবে না। বারবার ঘুঘু ধান খেয়ে যাবে তা হবে না। অন্যায় অত্যাচার করে কোনো লাভ হবে না।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে আমাদের দাবির বিষয় চিন্তা-ভাবনা করুন। জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে চাই। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। গ্রেফতারকৃতদের মুক্তি দিন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed