সিলেট থেকে সাইক্লিং করে কুয়াকাটায় ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সিলেটের সীমান্তবর্তী এলাকা তামাবিলের জিরো পয়েন্ট থেকে ছয় দিনে ৬০০ কিলোমিটার পথ সাইক্লিং করে কুয়াকাটা পৌঁছেছেন চিন্ময় ও প্রবাল নামের দুই যুবক।
সাইক্লিং করা দুই যুবকের মধ্যে সবুজ কুমার বর্মন (প্রবাল) ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। চিন্ময় সাহা দিগন্ত ঢাকার কৈলাশ ঘোষ লেন এলাকার বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।
সবুজ কুমার বর্মন গণমাধ্যমকে বলেন, প্রতিটি শহরে তাপমাত্রা বেড়েই চলেছে। আমাদের সাইক্লিংয়ের উদ্দেশ্য হলো এ তাপমাত্রা কীভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করা।
চিন্ময় সাহা বলেন, গ্রামে এখনো সবুজ দেখা যায়। শহরে অতিরিক্ত বিল্ডিংয়ের কারণে দিন দিন গাছ লাগানোর প্রবণতা কমে গেছে। সরকারের কাছে দাবি, বহুতল ভবন করার জন্য অনুমতি নেয়ার সময়ে গাছ লাগানোর বাধ্যবাধকতা করে দেয়া হোক।
গত ২৮ জুন তামাবিল থেকে তারা যাত্রা শুরু করেন। সোমবার (৩ জুলাই) বিকেলে কুয়াকাটায় পৌঁছান দু’জনে। পথে বিভিন্ন শহরের অলিগলি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন করেন তারা।
তাদের এ সাইক্লিংয়ের উদ্দেশ্য হলো; শহরের প্রতিটি বাসাবাড়ি, অফিস, ছাদ এবং পতিত জায়গায় সবুজায়নের উদ্যোগ নেয়া হোক।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed