নাজিরবাজারে দুর্ঘটনায় হতাহতদের বিএনপির ঈদ উপহার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আসন্ন ঈদুল আযহায় অসহায় খেটে খাওয়া মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। এবার আমরা এমন এক সময় ঈদ করছি, যখন দেশ ও জাতি আজ গভীর সঙ্কটে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রা থমকে আছে। দেশ ক্রমশই ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এ থেকে জাতিকে মুক্ত করতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। বিএনপি সব সময় আর্ত মানবতার কল্যাণে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সম্প্রতি নাজিরবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কুদ্দুস, সাবেক মানবাদিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমেদ সুয়েব, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, সিলেট জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শুয়েব আহমদ, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রুহেল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক শের ইসলাম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন ও ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন প্রমূখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed