সিলেটে কখন কোথায় ঈদের জামাত
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার ঈদুল আযহা। সিলেট মহানগরীতে প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।নামাজের আগে বয়ান পেশ করবেন ও ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
গত রবিবার (২৫ জুন) সিলেটের জেলা প্রশাসনের কনফারেন্স রুমে আসন্ন ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগরীর প্রধান ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে সকাল ৮ টায়। এছাড়াও একই সময়ে (সকাল ৮ টা) সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
শাহজালাল (রহ.) দরগাহ মসজিদেও সকাল ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল ইসলাম।
সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্টিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । এখানে জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া সিলেটে ঈদের ছোট-বড় আরও ৩ হাজারেরও বেশি ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed