সিলেট সিটি এলাকায় ৭ অনুমোদিত পশুর হাট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কোরবানির পশুর হাটগুলো এখনো জমে উঠেনি বটে, তবে সংশ্লিষ্টরা আশাবাদী মঙ্গলবার থেকেই হাটগুলো জমে উঠতে পারে।
এদিকে সিলেটের জেলা প্রশাসন সিটি করপোরেশন এলাকা ও এর বাইরের উপজেলাগুলোতে মোট ৪৫টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে।
এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় অনুমোদন পেয়েছে ৭টি হাট। সেগুলো হলো, দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালের পাশের খোলা মাঠ, চৌকিদেখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, ঝালোপাড়া জামে মসজিদ সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, মদিনা মার্কেটের নবাবী মসজিদ সংলগ্ন খোলা জায়গা, নতুন টুকেরবাজার ও মেজরটিলা বাজার সংলগ্ন মাঠ।
এই সাতটির বাইরে আর কোন মাঠে পশুর হাটের অনুমোদন দেয়া হয়নি।
তবে অনুমোদনের বাইরে কেউ পশুর হাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে সিলেট মহানগর পুলিশ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed