সিলেটে সাংবাদিক লাঞ্ছিত’র ঘটনায় ওসির অপসারণ দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নাইওরপুল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য এটিএম তুরাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক বিবৃতিতে ন্যক্কারজনক উল্লেখ করে হামলাকারী এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের অপসারণ ও শাস্তি দাবি করেন।
একই সাথে নেতৃবৃন্দ, ভবিষ্যতে এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed