৭ এপিবিএন এ মে মাসের শ্রেষ্ট অফিসার হলেন এএসআই মৃদুল
বৈশাখী নিউজ ডেস্ক: ৭ এপিবিএন, সিলেট এর জুন মাসের মাসিক কল্যাণ সভায় মে মাসে সব থেকে পরিশ্রমী করিৎকর্মা অফিসার হিসাবে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এর বিভাগীয় ভান্ডারে এবং মেডিকেল ইনফরমার হিসাবে কর্মরত এএসআই মৃদুল কান্তি দাসকে পুরস্কৃত করেন ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
রোববার (২৫ জুন) এসব পুরুস্কার বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে মে মাসের শ্রেষ্টত্বের জন্য এএসআই বিশ্বজিত, এএসআই সুমন, এসআই ময়নুল ইসলাম, এস নুরুল হুদা, এসআই মামুন সরকার এবং পানিনবাহক মুসলেম উদ্দিনকে পুরস্কার প্রদান করা হয়।
ফোর্সের কাজে উৎসাহ উদ্দীপনা তৈরী করতে গত কয়েকমাস থেকে অধিনায়কের নিজ উদ্যোগে এমন পুরস্কার দেওয়া হচ্ছে। ফোর্সের কল্যানে গুরুত্বপূর্ণ ও যৌক্তিক প্রস্তাবনা উপস্থাপন করায় ব্যাটালিয়ানের রিজার্ভ অফিসার এসআই টিপু সুলতান, হিসাব শাখা ও মিডিয়া উইংয়ের এএসআই পাবেলসহ আরো কয়েকজনের নামে পুরস্কার ঘোষনা করেন ৭ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার দেওয়ার পাশাপাশি তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার কাছে ক্ষমা বলতে কোন শব্দ নাই, ভাল কাজ করলে সাথে সাথে যেমন পুরস্কার দিচ্ছি ঠিক তেমনি খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। অপরাধ করলে কোন ছাড় দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ পুলিশের সদস্যগন ২৪ ঘন্টার জন্য নিয়োজিত, আমরা ২৪ ঘন্টা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। সাইবার ক্রাইম রোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধ দমনে সবাইকে আরো জোরালো ভাবে কাজ করতে নির্দেশ প্রদান করেন।
অস্থায়ী সদর খাগড়াছড়ি থেকে অনলাইনে সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী আব্দুর রহীম সহ অন্যান অফিসার ফোর্স এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অনলাইনে অফিসার ফোর্স যুক্ত ছিলেন।
৭এপিবিএন সদর দপ্তর লালাবাজার সিলেটে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ নাঈমা আক্তার তন্নীসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed