Main Menu

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শহরতলীর কালারডুবা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুহান মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান জেলার পৌর এলাকার উমেদনগর গ্রামের শামীম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল আরোহী রুহান কালারডুবা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম মুর্তুজা জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed