Main Menu

সিলেটে পশুর হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মাছিমপুর এলাকায় পশুর হাট বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে দুই কাউন্সিলরের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাছিমপুরে গরুর হাটের জন্য জেলা পরিষদ টেন্ডার আহবান করে। তবে তা পাওয়ার আগেই ৮নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো থেকে অন্যান্য কাজ শুরু করেন। এতে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের চার জন আহত হন। অহতরা হলেন, মনজু মিয়া (৩৫), অপি (২৫), দিপু (৩৫), হারুন রশিদ খছরু (৫৫)। আহতদের মধ্যে হারুন রশিদ খছরুর অবস্থা আশংকাজনক বলে জানা যায়। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

Share





Related News

Comments are Closed