Main Menu

সাংবাদিকদের খুন, নির্যাতন ও কার্যালয় ভাংচুরের ঘটনায় উদ্বোগ প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হাতে নির্ভিক সাংবাদিক গোলাপ রব্বানী খুন, নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য, একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি, ২০১৬-১৭ শিক্ষা বর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র দোস্ত মোহাম্মদ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দ্বারা আক্রমণ ও বেধড়ক মারধর, খুলনায় স্থানীয় সংবাদপত্র দেশ সংযোগের পত্রিকা অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বোগ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে কর্মরত সৎ নির্ভিক সাংবাদিকদের মধ্যে এসব ঘটনায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও দেশপ্রেমিক সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র কোন ভাবে এড়াতে পারে না। এসব ঘটনায় সাংবাদিক পরিবারের মা-বাবারা খুবই দুশ্চিন্তায় আছেন। জনগণের দুঃখ-দুর্দশা, দুর্নীতি, অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করা এই সাহসী সাংবাদিকরা শুধু সাংবাদিকই নন, তারা হচ্ছেন জনগণের প্রতিনিধি।

নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম রব্বানীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ঘোষণার আশু বাস্তবায়ন, নৈপথ্যের মদদদাতা, অন্যান্য অভিযুক্তগণদের দ্রুত গ্রেফতার দেখতে চায় দেশবাসী, পাশাপাশি নেত্রকোণার দুর্গাপুরের সাংবাদিক কলি হাসান, চট্টগ্রামের দোস্ত মোহাম্মদ, খুলনায় পত্রিকা অফিসে হামলা ও ভাংচুরকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে জড়িতদের আশু গ্রেফতার করার জোর দাবী জানান এবং বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত হলে পরবর্তী সময়ে কোন সৎ ও দেশপ্রেমিক সাংবাদিকদের ঘায়ে হাত তোলার ক্ষেত্রে দুর্বৃত্তরা অন্তত ১০ বার চিন্তা করবে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed