শাল্লা ও মাধবপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ছায়ার হাওরে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা জানায়, নিহত লিটন মিয়া উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে শ্বশুর বাড়িত থাকতো। সন্ধ্যায় উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তিনি মারা যান।
এবিষয়ে আটগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য গোলাম কিবরিয়া ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে হবিগঞ্জের মাধবপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে অনিল সরকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যে ৬ টায় উপজেলার তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে। অনিল সরকার বেজুড়া গ্রামের মৃত বিনন্দ সরকারের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ের সময় গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা গেছেন। পরিবারের ইচ্ছানুযায়ী তাকে সৎকার করা হবে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed