ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমন ওরফে নুর আলী (২২) নামের এক গৃহকর্মী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে প্বার্শবর্তী বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের উলুপাড়া গ্রামের মৃত সিদ্দিক এর ছেলে। সুমন উপজেলার তাজপুর ইউনিয়নের উদরকোনা পালপাড়া গ্রামের মাহমদ আলীর ছেলে ফরুক মিয়ার বাড়িতে গৃহ কাজে নিয়োজিত ছিল।
রোববার (১৮ জুন) বিকালে বিশ্বনাথ উপজেলার উলুপাড়া গ্রামে তাকে দাফন করা হয়েছে।
ওসমানীনগর থানা সূত্রে জানা যায়, ১৭ জুন শনিবার বিকাল ৩টায় বাড়ির মালিক ফরুক মিয়া পরিবারের অন্যান্য লোকজনকে নিয়ে কানাইঘাট উপজেলায় তার আত্মীয়ের ছেলের জন্য কনে দেখতে যান। সন্ধ্যা ৭টায় বাড়িতে ফিরে সুমনের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। দরজার ফাঁক দিয়ে লাইটের আলোতে দেখেন সুমন ঘরের তীরের সাথে ঝুলে রয়েছে। বিষয়টি ওসমানীনগর থানায় জানালে থানার এসআই আকরাম হোসেন জমাদ্দার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
বাড়ির মালিক ফরুক মিয়া জানান, আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে দেখি সুমন গলায় ফাঁস দিয়ে মারা গেছে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মাছুদুল আমিন বলেন, গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্ত হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed