চালক হত্যা মামলায় নরসিংদীতে ৫ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাবতে হারুন অর রশিদ মিয়া (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ জুন) বিকেলে হত্যা মামলার ১০ বছর পর নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার হাবিবুর রহমান হাবিব (৫০), একই এলাকার ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩), রাসেল মিয়া (২২), ছেলাম মিয়া (২৩) এবং নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার জুয়েল মিয়া (২০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান, বেলাব উপজেলার ভাটেরচর গ্রামের সিএনজি অটোরিকশাচালক হারুন অর রশিদ একই উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন সড়কে যাত্রী পরিবহন করতেন। ২০১৩ সালের ২৮ জুন রাতে ৫ জন যাত্রীসহ সিএনজি নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন ২৯ জুন সকালে বেলাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চুনাইখালী সেতুর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহত চালক হারুন অর রশিদের ছেলে আরিফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে যাত্রী সেজে চালক হত্যা ও সিএনজি ছিনতাইয়ের রহস্য উদঘাটন হয়। মামলায় আদালতে ১৩ জনের দেওয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৫ জন আসামি দোষী প্রমাণিত হয়। আসামিরা চালক হারুনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে সিএনজি ছিনতাই করে। আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেন।
রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত ৫ আসামিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৫০), ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩) ও জুয়েল মিয়া (২০) উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি এখনও পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed