Main Menu

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ২৮ জুন।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে সোমবার (১৯ জুন) বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আগে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্যরা দেশটির আকাশে রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করেন।

Manual4 Ad Code

এ ছাড়া মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশে ২৯ জুন ঈদ পালন করা হবে।

Manual7 Ad Code

সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশীয় এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমানের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপন করা হয়।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে সোমবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

Manual7 Ad Code

আগামীকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর​:​ ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code