Main Menu

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সজীব রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সজীব রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর গ্রামের মৃণাল কান্তি রায়ের ছেলে।

রবিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা আন্দিউড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রতগামী একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহী সজীব রায় কে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করলে সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed