Main Menu

সিসিইউতে খন্দকার মোশাররফ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ শারিরীকভাবে অসুস্থ বোধ করলে শুক্রবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৭ জুন) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান। এ সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।

তিনি উল্লেখ করেন, ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed