কানাডায় সড়ক দূর্ঘটনায় নিহত ১৫, আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ম্যানিটোবা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
দুর্ঘটনায় দুই চালকসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির
একজন প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে একটি জ্বলন্ত যানবাহন দেখতে পান।
পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা বেশিরভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা ছিল।
এক সংবাদ সম্মেলনে ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Related News
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০, আহত ১৭৯
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed