সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৩৩৫ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৯
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী। হজে গিয়ে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন।
বৃহস্পতিার (১৫ জুন) হজ পোর্টালে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৪৯ জন। হজে গিয়ে সর্বমোট ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed