ফিলিপাইনে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কেঁপে ওঠে দেশটির মিন্দোরো অঞ্চলসহ রাজধানী ম্যানিলা।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
জিএফজেড অনুসারে ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে।
ফিলিপাইন সিসমোলজি এজেন্সি বলেছে যে, তারা একটি ৬.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।
মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়।
সূত্র: রয়টার্স
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed