Main Menu

দিরাইয়ে সুদখোরদের দৌরাত্ম্য বন্ধের দাবীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: দিরাইয়ে সুদখোরদের দৌরাত্ম্য বন্ধ ও সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরীর মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) বিকালে দিরাই প্রেসক্লাবের সামনে ভাটি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মুসলিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসাইন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, সাবেক পৌর কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, ভাটি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, মানবাধিকার কর্মী মিজানুর রহমান, প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাক, মহি উদ্দিন মিলাদ, হান্নান অর রশীদ, সুমন মিয়া প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed