বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী শহরের রামপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (৯ জুন) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ফেনীর একটি হাইস্কুলের ছাত্রী।
আদালত সূত্র জানায়, রোববার (১১ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
এদিকে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্ধুর সঙ্গে দেখা করতে ভুক্তভোগী ছাত্রী রামপুর এলাকার বকতিয়ার ভূঁইয়া বাড়ি সড়কের বাসা থেকে বের হয়। এ সময় পশ্চিম উকিলপাড়া ভাইটাল রিচার্স-১ ইউনিটের সামনে থেকে তাকে প্রলোভনে ফেলে মিশু নামে এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। পরে সেখান থেকে রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশনের তৃতীয় তলার একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মিশু ও বাসার বাসিন্দা আয়েশা আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ইনচার্জ দোস্ত মোহাম্মদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি মিশুর পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
Related News
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬)Read More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More



Comments are Closed