দেশব্যাপী ৮ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তারের দাবি বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২১ দিনে দেশব্যাপী বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৯ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
রিজভী জানান, দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশে সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালনকালে ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ১৯ মে থেকে গতকাল ৮ জুন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ১৭১টি মামলা হয়েছে। এসব মামলায় ৮০২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার ৯১৫ জনের বেশি নেতাকর্মী।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed