কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে মেয়েকে ধর্ষণ, ধর্ষক বাবা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে মেয়েকে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক মিয়া (৫৫) পশ্চিম মাধবপুর কলেজ পাড়ার মৃত জবান আলীর ছেলে।
বৃহস্পতিার (৮ জুন) রাত পৌনে ১২টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ তথ্য জানান।
রাতেই ধর্ষণের শিকার তরুণী তার বাবার নামে থানায় মামলা দায়ের করেন। পরে ডাক্তারি চিকিৎসার জন্য পুলিশ মেয়েটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে ফারুক মিয়ার মেয়ে তার বাড়িতেই থাকতেন। গত বুধবার রাতে ফারুক তার মেয়েকে কবিরাজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। এরপর একটি মাঠে নিয়ে ফের ধর্ষণ করে মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে যান।
নির্যাতনের শিকার মেয়ে বৃহস্পতিবার ধর্ষণের ঘটনা মাধবপুর থানায় জানান। রাতে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব রায়, মানিক কুমার সাহা ও জাহাঙ্গীর আলম বিজয় নগরে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে আনেন।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ওই মেয়ে তার বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতে সোপর্দ করা হবে।”
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed