Main Menu

সিলেটে সড়ক দূর্ঘটনায় ১৫ প্রাণহানি, তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রাণহানির ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এই কমিটি গঠন করে দিয়েছেন।

কমিটির সভাপতি হচ্ছেন সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য সচিব করা হয়েছে বিআরটিএ’র সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং)।

কমিটির সদস্য হচ্ছেন- মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সওজের উপ বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।

বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে আরেকজন মারা গেলেন।

 

Share





Related News

Comments are Closed