চিলাহাটিতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ তীব্র দাবদাহ হতে মুক্তি ও বৃষ্টির জন্য (ইস্তেগফার) নামাজ আদায় করছেন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার কয়েক শত মুসল্লী।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ টায় খানকায়ে কারামতিয়া শরীফ প্রাঙ্গনে চিলাহাটি দ্বীনি কাফেলার আয়োজনে, খানকায়ে কারামতিয়া শরীফের সার্বিক সহযোগিতায়, বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লীরা।
নামাজে সহস্রাধীক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন চিলাহাটি ফাজিল মাদ্রাসার অবশারপ্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা কারী একরামুল হক। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনাও করেন তিনি।
নামাজ শেষে ইমাম হযরত মাওলানা কারী একরামুল হক বলেন, “মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু,পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি।
বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফার করার জন্য আহবান জানান তিনি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed