সিলেটে অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনী মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী কর্মসূচির অংশহিসেবে সিলেটে মঙ্গলবার (৬ জুন) প্রদর্শিত হতে যাচ্ছে নান্দনিক ও জমকালো অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
চীনের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের রোমাঞ্চকর ও চোখ ধাঁধানো পরিবেশনা উপভোগ করার জন্য সপরিবারে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed