বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধে যুবক খুন
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
নিহত জয়নুল ইসলাম (৩৫) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল বারীর পুত্র। তিনি পেশায় সিএনজি চালক।
গত শুক্রবার (২ জুন) সিলেট-বিয়ানীবাজার সড়কের পাশে আঙ্গুরা মোহাম্মদপুর-গাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই আব্দুল ওয়াহাব জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে গত শুক্রবার প্রতিবেশী এবং ফুফাতো ভাই আব্দুল ওয়াহিদসহসহ কয়েকজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন জয়নুল। বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল ওয়াহিদ জয়নুলের মাথায় আঘাত করেন। এতে জয়নুল গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় স্বজনরা সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন শনিবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ৩ টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন বাড়ির মহিলাসহ আরও ৪ জন।
তার মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল। নিহত জয়নুল ইসলামের মা সন্তানকে হারিয়ে এখন শোক বিহ্বল। সন্তানের হত্যাকারীর ফাঁসি দাবী করেছেন তিনি।
ঘটনার পর নিহতের চাচাতো ভাই আব্দুল ওয়াহাব ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে দায়ী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, আব্দুস শহিদের পুত্র এনায়েত হোসেন, বেলায়েত হোসেন লুলু, মৃত আব্দুর রহীমের পুত্র আব্দুল জব্বার, মৃত. আ. ছাত্তারের পুত্র আব্দুল ওয়াহিদ, আব্দুস শহিদ, আব্দুল ওয়াহিদের পুত্র আক্তার হোসেন ও এমরান হোসেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, হত্যার ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed