Main Menu

শায়েস্তাগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যুসহ আহত হয়েছেন আরও ১০জন।

রোববার (৪ জুন) সকাল ৭টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি চালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) এবং আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)। তারা শায়েস্তাগঞ্জ থেকে সিএনজি দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মডার্ন পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সড়ক উন্নয়নকাজের জন্য সড়কের ওপরে রাখা পাথরের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।

এ সময় শায়েস্তাগঞ্জ থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

সড়কের ওপরে পাথর রাখার কারণে সিএনজি এবং বাস একই লেনে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। যে কারণে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের সুরতহাল শেষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল।

Share





Related News

Comments are Closed