জাপানে ফের নিম্ন জন্মহারে রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক : আরও একবার নিম্ন জন্মহারের রেকর্ড করল উন্নত বিশ্বের অন্তর্ভূক্ত এশীয় দেশ জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে ৭ লাখ ৭০ হাজার ৭৪৭ জন শিশু, যা গত বছর ২০২১ সালের চেয়ে ৫ শতাংশ কম।
শুক্রবার (২ জুন) এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের নারীদের উর্বরতাও হ্রাসের প্রবণতাও পরিলক্ষিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে।
বর্তমানে জাপানে বিভিন্ন বয়সী জনবিন্যাসের যে চিত্র- তাতে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নারীর সারাজীবনে গড়ে ন্যূনতম ২ দশমিক ০৭ জন সন্তান জন্ম দেওয়া উচিত। সেখানে গড়ে একজন জাপানি নারী তার সারা জীবনে সন্তান জন্ম দিচ্ছেন ১ দশমিক ২৪৬৫ জন। অথচ ২০০৫ সালেও এই সংখ্যা ছিল ১ দশমিক ২৬০১।
কর্মব্যস্ততা, নাগরিক জীবনের নানামুখী চাপ, সন্তান জন্মদান, প্রতিপালন ও শিক্ষায় উচ্চব্যয়সহ বিভিন্ন সামাজিক কারণে জাপানে প্রতিবছরই হ্রাস পাচ্ছে জন্মহার। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, উন্নত পরিষেবা ও উন্নত চিকিৎসাসেবার কারণে দেশটিতে বাড়ছে গড়আয়ু। ফলে জাপানের জনবিন্যাসে বয়স্ক ও কর্মজীবন থেকে অবসর নেওয়া নারী-পুরুষদের সংখ্যা বাড়ছে, কমছে কর্মক্ষম তরুণ-তরুণীর সংখ্যা।
আরও কয়েক বছর যদি এই সংকট চলতে থাকে, তাহলে জাপানের সমাজজীবনে ভয়াবহ বিপর্যয় শুরু হবে বলে সতর্কবার্তা দিয়েছেন জাপানের সমাজবিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ব্যাপারে বেশ কয়েকবার প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন।
চলতি সপ্তাহে টোকিওতে একটি সরকারি ডে কেয়ার সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে ফুমিও কিশিদা বলেন, ‘শিগগির যদি জন্মহারে বৃদ্ধি না ঘটে, সেক্ষেত্রে ২০৩০ সাল থেকে জাপানের জনসংখ্যা ভয়ানকভাবে কমতে শুরু করবে।’
বার্ষিক জন্মহার বাড়াতে গত ৩১ মে শিশুকল্যাণ খাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্দও ঘোষণা করেন কিশিদা। তার সেই ঘোষণার মাত্র দু’দিনের মধ্যেই নিন্ম জন্মহারের নতুন রেকর্ড দেখল জাপান।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed