কমলগঞ্জে ৪ ছাগল চোরকে আটক করলো জনতা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজিযোগে পালানোর সময় জনতার হাতে আটক হলেন চার ছাগল চোর।
বুধবার (৩১ মে) বেলা ২টায় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকা থেকে আটক করে তাদের কমলগঞ্জ থানা পুলিশের কাছে সৌপর্দ্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন, রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে লিক্সন মিয়া (২৫), গড়গাঁও গ্রামের ফজলুল হকের ছেলে শাবলু মিয়া (৩২), কামারচা গ্রামের আলকাছ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও ডেফলউড়া গ্রামের সিরাজ আহমদের ছেলে বেলাল আহমদ (১৬)।
এ সময় তাদের কাছ থেকে ৩টি ছাগল, ১টি সিএনজি অটোরিক্সা, ১টি ছুরি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ মে) বেলা ২টায় আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজিযোগে পালানোর সময় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকায় স্থানীয় জনতা সিএনজি অটোরিক্সাসহ চার ছাগল চোরকে আটক করে আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু কমলগঞ্জ থানা পুলিশেকে অবহিত করলে বেলা সোয়া ৩টায় কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ইউপি কার্যালয়ে এসে সিএনজি অটোরিক্সাসহ জনতার হাতে আটক তিনটি ছাগলসহ চার ছাগল চোরকে থানায় নিয়ে আসে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলঅ দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed