বানিয়াচংয়ে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) মধ্য রাতে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিখান শিখায় একে একে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। একপর্যায়ে হাফিজ মিয়ার মুদি দোকানে স্থানীয়রা আগুন দেখতে পান। পরে অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মুদি দোকান ও ফার্মেসীসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed