Main Menu

গোলাপগঞ্জে ভাতিজাদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ সিরাজ উদ্দিন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন- এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি এখনো পলাতক রয়েছে।

Manual3 Ad Code

নিহত বৃদ্ধ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শালিস বৈঠক চলাকালীন কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহত বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ উদ্দিনের ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন তিনি। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ (২৭) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে আহত করেন আসামিরা। এসময় তাদের চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।

Manual3 Ad Code

এ ঘটনায় আহত জাকির আহমদ (২৭) বাদী হয়ে দুইজনকে আসামি করে ঘটনার ২দিন পর (৩ মার্চ) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর-৪, তারিখ- ৩/৩/২০২৩) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code