কানাডার হ্যালিফ্যাক্স শহরে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে গত রবিবার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে বহু নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।
নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে। বন্দর শহরটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে এই জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।
টুইট বার্তায় আরো জানানো হয়েছে, যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে সেখানে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রজার্স ও বেল কানাডার বেল এলিয়েন্টসহ টেলিযোগাযোগ সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে, দাবানলের কারণে সরিয়ে নেওয়া কমিউনিটির কিছু গ্রাহকসেবাবঞ্চিত হতে পারে।
চলতি মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায়ও দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। সেখানের অনেকেই বাধ্য হয় বাড়িঘর ছাড়তে।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed