পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ব্যবহারীক পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সহপাঠী সামিম ইসলাম মিম (১৫)।
সোমবার (৩০ মে সকালে পঞ্চগড় সদরের যতনপুকুরী এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পরীক্ষার্থী হাবিবুর রহমান ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় প্রতিবেশী সহপাঠীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় হাবিব। একসময় যতনপুকুরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তারা। দ্রুত স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান হাবিবকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed