জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী আজ মঙ্গলবার। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পেয়েছিলেন অতি অল্প সময়ে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শাহাদাৎবরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাব পেয়েছিলেন সাবেক এই রাষ্ট্রপতি ও সেক্টর কমান্ডার। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল। তার পরের বছর পহেলা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলে কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। জেলা বিএনপি’র কর্মসূচি মধ্যে রয়েছে ৩০ মে বাদ জোহর হজরত শাহজালাল র. এর মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল, বিকেল ৪ টায় শহরতলীর সালুটিকর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও খাবার বিতরণ। পরদিন ৩১ মে দুপুর ১২ টায় দণি সুরমায় রেলগেইট পয়েন্টে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।
মহানগর বিএনপি’র কর্মসূচীর মধ্যে ৩০ মে বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৩১ মে বাদ জোহর নগরীর বিভিন্ন এতিমখানায় দুপুরের রান্না করা খাবার বিতরণ।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed