ব্রিটিশ সিটিজেন এওয়ার্ড পেলেন সিলেটের জুহেদুর রহমান
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যে কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখায় “ব্রিটিশ সিটিজেন এওয়ার্ড” সার্টিফিকেট অফ রিকগনিশন সম্মাননা পেয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান মোঃ জুহেদুর রহমান।
তিনি দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ গ্রামের তালিবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির সন্তান।
জুহেদুর রহমান হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সম্পাদক ও আউটার রিজিওনের গভর্নর কাউন্সিলের ষ্টকপোর্ট এনএইস ট্রাষ্ট ফাউন্ডেশনে দীর্ঘদিন যাবত কাজ করার পাশাপাশি যুক্তরাজ্য কমিউনিটির জন্য ও কাজ করে যাচ্ছেন।
আলাপকালে মোহাম্মদ জুহেদুর রহমান জানান, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সেবায় কাজ করতে চান। বিশেষ করে তরুন প্রজন্মকে কাজে লাগিয়ে একটি সম্ভাবনাময় জাতিতে পরিনত করতে তার চেষ্টা অব্যাহত থাকবে। আগামীর সফলতায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed