বাস চাপায় স্বামী নিহত, স্কুল শিক্ষিকা স্ত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহি আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী হালিমা খাতুন (৪২)।
রোববার (২৮ মে) বিকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর নামক স্থানে হোটেল হাইওয়ে ইনের নিকট ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার আন্দিউড়া গ্রামের রহমত আলী সর্দার এর পুত্র এবং মাছ ও মুরগির ফিড এর ব্যবসায়ী।
মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক জানান, আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন উপজেলা শিক্ষা অফিসের কাজ শেষে তার স্বামী আব্দুল হামিদের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাকশাইর হোটেল হাইওয়ে ইনের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হামিদ এর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed