কমলগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার (২৭ মে) দিবাগত রাত রাত সাড়ে ১২ টায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন সময়ে সঙ্গীয় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা, সহকারী উপ পরিদর্শক আকরাম আলী ও অন্যান্য ফোর্সের সহায়তায় গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার পতঊষার ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে পেন্টের পকেট হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে আটক করা হয়। সে পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।
রোববার সকালে আটক মাসুম বিল্লাহকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed