পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে গাভী বিতরণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় শনিবার (২৭ মে) বিকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার থানাপাড়াস্থ প্রধান কার্যালয়ে ‘হত দরিদ্র নারীদের গাভী পালনের মাধ্যমে আর্থিক সামর্থ্য বৃদ্ধিকরণ ও স্থায়ীত্বশীল কর্মসূচি’র আওতায় সদস্যদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।
গাভীপালন প্রশিক্ষণ শেষে ৭ জন হত দরিদ্র নারীদের মাঝে এ সব গাভী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাভী বিতরণ করেন বোদা পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার মো. কাউসার আলম রুমি।
বিতরণের সময় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, ম্যানেজার (ফিন্যান্স) নির্মল চন্দ্র বর্মন, উপজেলা প্রোগাম ম্যানেজার মো. জয়নুল ইসলাম, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সূচনা সংস্থার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed