বাহুবলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ সিলেটের হযরত শাহ জালালের (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন নারী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শনিবার সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Related News
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More
হবিগঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ ৪জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহRead More



Comments are Closed