কুলাউড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারের শিশু আদিয়ান পুকুরের পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেছে।
সাত বছরের শিশু আদিয়ান ডুবাই প্রবাসী আতিকুল হোসেন ইমনের পুত্র। সে রবিরবাজার পুস্প-নিকেতন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শিশু আদিয়ানের দাদা পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার নিবাসী মছলু মিয়া জানান বুধবার সকালে তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খোজাখুজির এক পর্যায়ে নিজ বাড়ীর পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে আদিয়ানের লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed