গোলাপগঞ্জে ভাবীর মামলায় দেবর গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের করা মামলায় আলী হোসেন (৪০) নামের একজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আলী হোসেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামের মৃত নমির আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে আলী হোসেন তার আপন ছোট ভাইয়ের বউয়ের দিকে খারাপ নজর দিয়ে আসছিলেন। এ নিয়ে কয়েক দফা ঘরোয়া সমাধানের চেষ্টা করেও লাভ হয়নি। পরে ২০২২ সালের ২৪ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আলী হোসেন পলাতক ছিলেন। পর্যায়ক্রমে আদালত তার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযানে নামে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed