Main Menu

জৈন্তাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ বুধবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক রায়হান (২০) মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩জনে। নিহত রায়হান জৈন্তাপুর উপজেলার দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) আবুল কাশেম আজাদ।

এরআগে, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক ও জৈন্তাপুর বাজারে নিয়ে আসা গরু বুঝাই ডিআই পিকআপ’র মধ্যে মূখোমূখি সংঘর্ষে হলে দু’টি গাড়ি খাদে পড়ে যায়। এতে পিকআপ গাড়িতে থাকা ২জন গরুর মালিক নিহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লুৎমাইল হেলিরাই গ্রামের হাবিব উল্লার পুত্র নুরুল ইসলাম (৪৫) ,একই গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহেদ আহমদ (৩৫), দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর পুত্র রায়হান আহমদ (২০)।

এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামের আব্দুল করিমের পুত্র ট্রাক চালক মামুন আহমদ (৩৫) ও লুৎমাইল গ্রামের ওয়ারিস আলীর পুত্র রুহল আমিন (৩৪)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed