সিলেটে রসমেলা ফুডকে ১ লক্ষ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বিসিক শিল্প নগরী গোটাটিকরে মিষ্টজাত দ্রব্য বিক্রয়-বিপণন প্রতিষ্ঠান ‘রসমেলা ফুড প্রোডাক্টস’র ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৬ মে) দুপুরের দিকে নগরীর দক্ষিণ সুরমার বিসিক শিল্প নগরী গোটাটিকরে প্রতিষ্টানটির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যহানীকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং প্যাকেটে ওজনের তারতম্য থাকার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার।
তাদের সহযোগীতা করে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed