শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আঙ্গুর মিয়া (৪৫) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্টে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আঙ্গুর মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর (ফকিরবাড়ি) গ্রামের মৃত আপ্তর আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনকার মতো মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস থেকে পরিবহন শ্রমিক কল্যাণ সমিতির চাঁদা নেওয়ার কাজ করছিলেন আঙ্গুর মিয়া। এসময় সুনামগঞ্জ থেকে আসা গেইটলক বাসের (সিলেট-জ ১১-০১৩২) ধাক্কায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় ডাবর পয়েন্টের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি মো. সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবার থেকে মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed